সার্চটুডে

৬ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থাকার অঙ্গীকার

তরুণ নেতৃত্বে আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়, প্রার্থী রিহাদ হোসেন

ছবি: সার্চ টুডে

মানুষের কথা শোনা, তাদের প্রত্যাশা ও সমস্যাকে কাছ থেকে জানা, একজন গণমাধ্যমকর্মী হিসেবে দীর্ঘদিন ধরে এমন অভিজ্ঞতা অর্জন করেছেন রিহাদ হোসেন। এবার সেই অভিজ্ঞতাকে আরও বিস্তৃত জনসেবার ভাবনায় কাজে লাগাতে চান তিনি।

তরুণ ছাত্রনেতা ও সাংবাদিক রিহাদ হোসেন বগুড়া সদর উপজেলার ৪ নম্বর এরুলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বর্তমানে তিনি বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রিহাদ হোসেনের ভাবনায় জনপ্রতিনিধিত্ব মানে কেবল একটি পদ বা পরিচয় নয়; বরং মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনের কথা শোনা এবং সামর্থ্য অনুযায়ী সমাধানের চেষ্টা করা। তার লক্ষ্য, একটি আধুনিক, উন্নত ও সেবামুখী ওয়ার্ড গঠনে তরুণদের সম্পৃক্ত করা এবং সাধারণ মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করা।

সাংবাদিকতা ও ছাত্ররাজনীতির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশাকে সামনে রেখে কাজ করতে চান তিনি। তার ভাষায়, “প্রতিনিধি নয়, সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই।”

রিহাদ হোসেনের এই পথচলার মূল ভাবনা “করবো কাজ, গড়বো দেশ - সবার আগে বাংলাদেশ।” স্থানীয় মানুষের আস্থা, দোয়া ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে জনসম্পৃক্ততার মাধ্যমে একটি দায়িত্বশীল ও সেবামূলক ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

তরুণ নেতৃত্বে আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয়, প্রার্থী রিহাদ হোসেন

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x