বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার।
বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে দলের প্রচার ও মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনার পর গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গাজী নজরুল ইসলামকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম গ্রহণ করা হবে বলে জানিয়েছে দলটি।
মতামত