সার্চটুডে

অনিয়মে ৫ প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা

আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান

আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান
আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের ‘কঠোর অভিযান’— অনিয়মে ৫ প্রতিষ্ঠানে ১৭ হাজার টাকা জরিমানা, সতর্ক আরও ১০–১২ ব্যবসায়ী

বান্দরবানের আলীকদমে জনস্বাস্থ্য সুরক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ওষুধের দোকানকে মোট ১৭ হাজার টাকা অর্থদণ্ড করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে আরও ১০–১২ জন ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ীকে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত আলীকদম চৌমুহনী মোড় ও বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

অভিযানে কক্সবাজার ঔষধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার কাজী মোহাম্মদ ফরহাদ এবং আলীকদম থানার এসআই আব্দুস ছালামের নেতৃত্বাধীন পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

মোবাইল কোর্টে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে লাইসেন্স সংক্রান্ত ত্রুটি, ওষুধ সংরক্ষণে অনিয়মসহ নানা ধরনের বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় অপরাধের গুরুত্ব বিবেচনায় প্রতিষ্ঠানভেদে ভিন্ন অঙ্কের অর্থদণ্ড করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো আহমদিয়া মেডিকেল হল (২,০০০ টাকা), নোমান মেডিকো (১,৫০০ টাকা), জসিম ফার্মেসি (১,০০০ টাকা), ইসলামিয়া ফার্মেসি (২,৫০০ টাকা) এবং মাতামুহুরী মেডিকো (১০,০০০ টাকা)। সব মিলিয়ে ১৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযান শেষে উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ ও মানসম্মত ওষুধ বিক্রি নিশ্চিত করা এবং আইন মেনে ব্যবসা পরিচালনার স্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে সকল ওষুধ ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইন ও বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
আলীকদমে ফার্মেসিগুলোতে প্রশাসনের অভিযান
0:00 0:00
1.0x