বিজিএমইএ-এর প্রতিনিধি হিসেবে মাননীয় তারেক রহমান-এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিতহন বিশিষ্ট শিল্পপতি ও শিল্পোদ্যোক্তা বিজিএমইএ-এর পরিচালক রাকিবুল আলম চৌধুরী।
এ সময় তিনি দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং গার্মেন্টস এর ভবিষ্যৎ সম্ভাবনা, গার্মেন্টস শিল্পের মজবুত ও টেকসই উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় হয়।
এসময় তিনি বলেন রপ্তানিমুখী পোশাক শিল্পে আপনাদের অবদান অপরিসীম এবং বাংলাদেশের সিংহভাগ রপ্তানি আয় আপনাদের গার্মেন্টস খাত থেকে আসে।আপনাদের এ ধারাবাহিকতা ও অগ্রযাত্রা বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছি।
মতামত