উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শামছুল আলম খানকে ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে চান বলে দাবি করছেন একাংশের স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয়দের ভাষ্য, এলাকার উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে শামছুল আলম খানের আরও কার্যকর ভূমিকা রাখার সুযোগ রয়েছে। তাই জনপ্রতিনিধি হিসেবে তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাদের প্রত্যাশা।
এলাকাবাসীর মতে, একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো জনগণের সমস্যা দ্রুত সমাধান করা এবং সেবার মান নিশ্চিত করা। শামছুল আলম খানের সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততা তাকে একজন সম্ভাবনাময় কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলেও অনেকেই মনে করেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত মোঃ শামছুল আলম খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ঘোষণা পাওয়া যায়নি। তবুও স্থানীয় জনগণের একটি অংশ ভবিষ্যতে তাকে ঢাকা মহানগর উত্তরের ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
মতামত