ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার গো-হাটা এলাকায় নির্মিত ‘নজরুল সিটি’ শিশু পার্ক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এ বিনোদনকেন্দ্রের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশুদের সুস্থ বিনোদনের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে এ ধরনের শিশু পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও বলেন, ত্রিশালকে একটি আধুনিক ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ‘নজরুল সিটি’ শিশু পার্ক সেই উন্নয়ন কার্যক্রমেরই একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
মতামত