সার্চটুডে

পিরোজপুরে ডিসির নিয়মিত গণশুনানি: মিলছে তাৎক্ষণিক সমাধান

পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সেবাপ্রার্থীদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনছেন জেলা প্রশাসক আবু সাঈদ।

জনবান্ধব, জবাবদিহিমূলক ও সেবামুখী প্রশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে নিয়মিত গণশুনানি। বুধবার (২২ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক আবু সাঈদ দূর-দূরান্ত থেকে আগত সাধারণ সেবাপ্রার্থীদের গণশুনানি গ্রহণ করেন।

গণশুনানিকালে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ নাগরিক ও সেবাপ্রার্থীরা তাঁদের ব্যক্তিগত ও সামাজিক নানা সমস্যা, অভিযোগ এবং আবেদন জেলা প্রশাসকের নিকট সরাসরি উপস্থাপন করেন। জেলা প্রশাসক  আবু সাঈদ অত্যন্ত মনোযোগ সহকারে প্রতিটি সেবাপ্রার্থীর বক্তব্য শুনেন।

ঘটনাস্থলেই বেশ কিছু বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত ও সমাধান প্রদান করেন জেলা প্রশাসক। এছাড়া অন্যান্য জটিল ও প্রক্রিয়াধীন বিষয়ের দ্রত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেন তিনি।

জেলা প্রশাসন সূত্র জানায়, জনগণকে সহজেই প্রশাসনিক সেবার আওতায় আনতে এবং একটি গণমুখী ও দায়বদ্ধ প্রশাসন ব্যবস্থা বজায় রাখতে এই গণশুনানি কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। তাৎক্ষণিক সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন গণশুনানিতে অংশ নেওয়া সেবাপ্রার্থীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পিরোজপুরে ডিসির নিয়মিত গণশুনানি: মিলছে তাৎক্ষণিক সমাধান

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x