বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের (Bangladesh Climate Change Trust) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বরিশালের কৃতি সন্তান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বন বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০২০-এর ধারা ১৯(২) অনুযায়ী কাজী রওনাকুল ইসলাম টিপুকে গ্রেড-২ পদমর্যাদায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বরিশালের উজিরপুর উপজেলার সন্তান কাজী রওনাকুল ইসলাম টিপু দীর্ঘদিন ধরে পরিবেশ, জলবায়ু ও বন সংরক্ষণ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বন বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
তার এ নিয়োগে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন মহলের নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
মতামত