সার্চটুডে

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টি, পানি বন্ধী নগরবাসী

২৪ ঘন্টার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা,দূর্যোগে নগরবাসী,বের হতে পারছেন না বাসাবাড়ি থেকে।

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টি, নগরজুড়ে জলাবদ্ধতা।

মুঃআঃমাঃমানিক 

চট্টগ্রাম জেলা প্রতিনিধি 

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকার বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

রোববার (১৬ আগস্ট) রাত থেকে শুরু হওয়া বৃষ্টি সোমবার (১৭ আগস্ট) সকালেও অব্যাহত থাকে। নগরীর রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, কাপাসগোলা, কাতালগঞ্জ, আগ্রাবাদ, মুরাদপুর ও পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমেছে।

জলাবদ্ধতার কারণে অনেক বাসাবাড়ি থেকে মানুষ প্রয়োজন ছাড়া বের হতে পারছেন না। অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। একই সঙ্গে সড়কে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় যানজটও দেখা দিয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর মধ্যে মাত্র তিন ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের প্রভাব ও সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

নগরবাসীর অভিযোগ, ভারী বৃষ্টি হলেই প্রতিবছর একইভাবে নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হলেও ভারী বৃষ্টির সময় পরিস্থিতির তেমন পরিবর্তন হচ্ছে না। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে ২৪ ঘন্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টি, পানি বন্ধী নগরবাসী

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x