সার্চটুডে

ভিডিও নয়, মোদির পদক্ষেপ দেখতে চান রাহুল গান্ধী

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে দেখা করে শিক্ষামন্ত্রীরকে বরখাস্ত করার জোরালো জানিয়েছেন। শনিবার (২৫ জুলাই) এনডিটিভিতে প্রকাশিত এক সংবাদে এই তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের পাশে রেখে রাহুল গান্ধী জানান যে ধর্মেন্দ্র প্রধানকে অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া আন্দোলনকারীদের কাছে গ্রহণযোগ্য হবে না, তাকে সরকার থেকেই বের করে দিতে হবে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গভীর রাতে দেওয়া ভিডিও বার্তার সমালোচনা করে তিনি বলেন যে শিক্ষার্থীরা ভিডিও বার্তা বা আশ্বাস নয়, শিক্ষামন্ত্রীকে বরখাস্তের মতো সরাসরি পদক্ষেপ দেখতে চায়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় জন্তর মন্তরে অনশনে বসা আইসা নেত্রী নেহা বোরা উপস্থিত থেকে ভারতের শিক্ষাব্যবস্থার নানা সংকট নিয়ে রাহুল গান্ধীর সাথে ফলপ্রসূ আলোচনা হওয়ার কথা জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুনরায় অনড় থাকার বার্তা দেন।

সূত্র: এনডিটিভি

বিষয় : ভারত বিশ্ব সংবাদ এশিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভিডিও নয়, মোদির পদক্ষেপ দেখতে চান রাহুল গান্ধী

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ককরোচ জনতা পার্টির বিক্ষোভকারী শিক্ষার্থীদের সাথে দেখা করে শিক্ষামন্ত্রীরকে বরখাস্ত করার জোরালো জানিয়েছেন। শনিবার (২৫ জুলাই) এনডিটিভিতে প্রকাশিত এক সংবাদে এই তথ্য জানানো হয়েছে।

শিক্ষার্থীদের পাশে রেখে রাহুল গান্ধী জানান যে ধর্মেন্দ্র প্রধানকে অন্য কোনো মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া আন্দোলনকারীদের কাছে গ্রহণযোগ্য হবে না, তাকে সরকার থেকেই বের করে দিতে হবে। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গভীর রাতে দেওয়া ভিডিও বার্তার সমালোচনা করে তিনি বলেন যে শিক্ষার্থীরা ভিডিও বার্তা বা আশ্বাস নয়, শিক্ষামন্ত্রীকে বরখাস্তের মতো সরাসরি পদক্ষেপ দেখতে চায়।

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হওয়া হামলার দায় নিয়ে প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় জন্তর মন্তরে অনশনে বসা আইসা নেত্রী নেহা বোরা উপস্থিত থেকে ভারতের শিক্ষাব্যবস্থার নানা সংকট নিয়ে রাহুল গান্ধীর সাথে ফলপ্রসূ আলোচনা হওয়ার কথা জানান এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুনরায় অনড় থাকার বার্তা দেন।

সূত্র: এনডিটিভি

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x