সার্চটুডে

দুই উপজেলা বিএনপির কমিটি ভেঙে দিল কেন্দ্র

কেন্দ্রীয় বিএনপির সিদ্ধান্তে বিলুপ্ত পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির কমিটি।

দিনাজপুরের পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় বিএনপি। রোববার (২৬ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দিনাজপুর জেলার পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। তবে কমিটি বিলুপ্তির কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

একই দিনে পৃথক বিজ্ঞপ্তিতে লালমনিরহাট ও রংপুর জেলা বিএনপির কয়েকটি গুরুত্বপূর্ণ পদে ভারপ্রাপ্ত দায়িত্বশীলদের নামও ঘোষণা করা হয়। এর মধ্যে লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হককে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং রংপুর জেলা বিএনপির সদস্য অধ্যাপক পরিতোষ চক্রবর্তীকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক কার্যক্রম সচল ও গতিশীল রাখতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবনিযুক্ত দায়িত্বশীলরা নিজ নিজ দায়িত্ব পালন করবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দুই উপজেলা বিএনপির কমিটি ভেঙে দিল কেন্দ্র

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x