সার্চটুডে

আলীকদম সদর ইউপির প্রশাসনিক দায়িত্বে কৃষি কর্মকর্তা সোহেল রানা

আলীকদম সদর ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা।

বান্দরবানের আলীকদম উপজেলার ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা-এর কাছে অর্পণ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. সানিউল ফেরদোস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের ১২ জুলাই ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন এবং পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল মতিন-কে সাময়িক বরখাস্ত করা হয়।

এরপর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ ও প্যানেল চেয়ারম্যান-৩-কে দায়িত্ব দেওয়ার বিষয়টি বিবেচনায় এলেও পরিষদের সদস্যরা এতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন। ফলে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে দায়িত্ব পালনে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও সেবামূলক কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ও ১০২ ধারা এবং স্থানীয় সরকার বিভাগের প্রযোজ্য পরিপত্রের আলোকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহেল রানা-কে ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

জেলা প্রশাসকের অফিস আদেশে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদম সদর ইউপির প্রশাসনিক দায়িত্বে কৃষি কর্মকর্তা সোহেল রানা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x