সার্চটুডে

জেলা আমীর আব্দুস সালাম আজাদ

জামায়াতের জনশক্তিকে নৈতিকতা, শৃঙ্খলা ও সতর্কতা বজায় রাখার আহ্বান

জামায়াতের জনশক্তিকে নৈতিকতা, শৃঙ্খলা ও সতর্কতা বজায় রাখার আহ্বান: জেলা আমীর আব্দুস সালাম আজাদ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান পার্বত্য জেলা আমীর মাওলানা এস এম আব্দুস সালাম আজাদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক লিখিত বার্তায় সংগঠনের সর্বস্তরের জনশক্তির প্রতি নৈতিকতা, সাংগঠনিক শৃঙ্খলা, আত্মশুদ্ধি ও আল্লাহভীতির ওপর গুরুত্বারোপ করে আহ্বান জানিয়েছেন।

তার বক্তব্যে বলা হয়, জামায়াতে ইসলামী একটি দ্বীনি আন্দোলন হিসেবে কুরআন-সুন্নাহর আলোকে দাওয়াতি কার্যক্রম পরিচালনা, সংগঠন পরিচালনা এবং নৈতিক ও আদর্শবান মানুষ গঠনে কাজ করে যাচ্ছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংগঠনকে নানা ধরনের চ্যালেঞ্জ, সমালোচনা ও অপপ্রচারের মুখোমুখি হতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

লিখিত আহ্বানে তিনি জনশক্তিকে ব্যক্তিগত ও সাংগঠনিক জীবনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, আত্মসমালোচনার মাধ্যমে চরিত্র সংশোধন করতে হবে, গোপন ও প্রকাশ্য সব ধরনের গুনাহ থেকে বিরত থেকে তাওবা-ইস্তিগফারের মাধ্যমে ইসলামী জীবনযাপনে ফিরে আসতে হবে। কোনো অবস্থাতেই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়ানো যাবে না।

এছাড়া তিনি সকল ধরনের লোভ-লালসা থেকে দূরে থাকার এবং সরকারি-বেসরকারি কোনো অনুদান বা সম্পদের অপব্যবহার যাতে না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

বার্তায় আরও বলা হয়, মানুষের জৈবিক চাহিদা পূরণের ক্ষেত্রেও ইসলামের নির্ধারিত সীমারেখা মেনে চলতে হবে। মানবিক দুর্বলতার অজুহাতে কোনো ধরনের নৈতিক সীমালঙ্ঘন গ্রহণযোগ্য নয় এবং নৈতিক অবক্ষয় থেকে সর্বদা দূরে থাকতে হবে।

মাওলানা আব্দুস সালাম আজাদ আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন। তিনি বলেন, তাওবা-ইস্তিগফার, ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমেই সংগঠনের প্রকৃত শক্তি অর্জিত হয়। আল্লাহর রহমত ও সাহায্য ছাড়া কোনো সফলতা স্থায়ী হতে পারে না।

সাংগঠনিক পরিবেশ সম্পর্কে তিনি বলেন, গীবত, অপবাদ, বিভেদ ও অভ্যন্তরীণ বিশৃঙ্খলা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। সংগঠনের শৃঙ্খলা, আনুগত্য ও দায়িত্বশীলতা বজায় রাখা প্রত্যেক জনশক্তির দায়িত্ব। এমন কোনো আচরণ করা যাবে না, যাতে সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় বা প্রতিপক্ষের হাতে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ সৃষ্টি হয়।

বক্তব্যের শেষাংশে তিনি আল্লাহর কাছে সংগঠন ও এর জনশক্তির জন্য হেফাজত, ক্ষমা এবং নৈতিকভাবে অটল থাকার তাওফিক কামনা করে দোয়া করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জামায়াতের জনশক্তিকে নৈতিকতা, শৃঙ্খলা ও সতর্কতা বজায় রাখার আহ্বান

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x