সার্চটুডে

১৭ বছর পর পার্বতীপুর প্রেস ক্লাবে নির্বাচন, নেতৃত্বে রিপন–মামুন

১৭ বছর পর অনুষ্ঠিত পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ী নবনির্বাচিত নেতৃবৃন্দ

দীর্ঘ ১৭ বছর পর দিনাজপুরের পার্বতীপুর প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে মাহফিজুল ইসলাম রিপন, সহ-সভাপতি পদে আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (মিলন), কোষাধ্যক্ষ পদে এটিএম জোবায়েদ উর রহমান (জবা) এবং দপ্তর সম্পাদক পদে আব্দুল জলিল সরকার নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মহসীন আলী, নুর আলম সিদ্দিক, সাজেদুর রহমান নওশাদ ও মো. হেলাল। এর আগে সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ওয়াহেদুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন কমিশনের আহ্বায়কের দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. আলাউদ্দিন। কমিশনের সদস্য ছিলেন অধ্যাপক শরিফুল ইসলাম ও অবসরপ্রাপ্ত শিক্ষক সামসুদ্দোহা দুলু। ভোটগ্রহণে একজন প্রিজাইডিং অফিসার, একজন পোলিং অফিসার এবং তিনজন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করেন।

প্রেস ক্লাবের মোট ৬১ জন ভোটারের মধ্যে ৫৯ জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পার্বতীপুর মডেল থানা ও পার্বতীপুর রেলওয়ে থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন।

প্রেস ক্লাব সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৮ সালের ৩০ মে পার্বতীপুর প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওই কমিটির মেয়াদ শেষ হয় ২০১০ সালের ৩০ জুন। এরপর দীর্ঘ ১৭ বছর নির্বাচন না হওয়ায় নেতৃত্বে স্থবিরতা তৈরি হয়েছিল। অবশেষে নতুন নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে সেই স্থবিরতার অবসান হলো।

উল্লেখ্য, পার্বতীপুর প্রেস ক্লাব ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ বিরতির পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

১৭ বছর পর পার্বতীপুর প্রেস ক্লাবে নির্বাচন, নেতৃত্বে রিপন–মামুন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x