সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশের অভিযানে ৭২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— আশিকুর রহমান (২৮), পিতা: কয়সর আহমেদ, গ্রাম: রামনগর, থানা: জামালগঞ্জ এবং ওয়াসিম (১৯), পিতা: আবু বক্কর, গ্রাম: ধারারগাঁও, থানা: সুনামগঞ্জ।
পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ সদর মডেল থানাধীন গৌরারং ইউনিয়নের টুকেরবাজার এলাকায় হাজী আ: ছাত্তার মরিয়ম উচ্চ বিদ্যালয়ের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, মাদক নির্মূলে সুনামগঞ্জ জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মতামত