সার্চটুডে

জবির পরিবহনে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি যুক্ত করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের আওতাধীন যানবাহনে ভেহিকল ট্র্যাকিং সার্ভিস (জিপিএস) চালু হচ্ছে। এ লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জিপিএস ট্র্যাকিং সিস্টেম সরবরাহকারী প্রতিষ্ঠান Obhai Solutions Ltd-এর মধ্যে সেবাবিষয়ক একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন এবং Obhai Solutions Ltd-এর পক্ষে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মো. মহিউদ্দিন আহমদ স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, এ সেবার কার্যকর বাস্তবায়ন হলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজন বিবেচনায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে সময় ও ব্যয় সাশ্রয় নিশ্চিত করা গেলে উদ্যোগটি সফল হবে।

তিনি আরও বলেন, জিপিএস ট্র্যাকিং সেবা ব্যবহারের জন্য একটি ইউজার গাইড প্রস্তুত করা হবে। শিক্ষার্থীদের অ্যাপ ব্যবহারের জন্য প্রয়োজনীয় আইডি ও পাসওয়ার্ড বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি সেবাটি নিয়মিত তদারকির জন্য একজন ফোকাল পয়েন্টও নির্ধারণ করা হবে, যাতে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান করা যায়।

সেবা প্রদানসংক্রান্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শারমীন বলেন, এ উদ্যোগের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার দিকে এগিয়ে যাবে। এতে পরিবহন ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়বে এবং সীমিত সম্পদের আরও কার্যকর ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।

অনুষ্ঠানের শুরুতে পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক জিপিএস ট্র্যাকিং সিস্টেম চালুর প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, এ সেবা চালুর ফলে পরিবহন ব্যবস্থাপনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা অনেকাংশে দূর হবে।

পরে Obhai Solutions Ltd-এর কর্মকর্তারা প্রজেক্টরের মাধ্যমে জিপিএস ট্র্যাকিং সিস্টেমের কার্যক্রম ও অ্যাপ ব্যবহারের পদ্ধতি উপস্থাপন করেন। তারা জানান, অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই অ্যাপটি ব্যবহার করা যাবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রুটভিত্তিক শিক্ষার্থীদের পৃথক আইডি ও পাসওয়ার্ড দেবে। এসব তথ্য ব্যবহার করে শিক্ষার্থীরা অ্যাপে লগইন করে নির্ধারিত বাসের অবস্থান ও যাত্রাপথ তাৎক্ষণিকভাবে জানতে পারবেন।

সংশ্লিষ্টদের মতে, এ সেবার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যানবাহনের অবস্থান পর্যবেক্ষণ, গতি নিয়ন্ত্রণ, যাত্রাপথের স্বচ্ছতা নিশ্চিত এবং যানবাহনের নিরাপত্তা জোরদারের পাশাপাশি ডিজিটাল ফ্লিট ম্যানেজমেন্ট আরও কার্যকর হবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা সমিতির সভাপতি, জকসুর পরিবহন বিষয়ক সম্পাদকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জবির পরিবহনে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x