সার্চটুডে

নাইক্ষ্যংছড়িতে মাদক ও চোরাচালান বন্ধে কঠোর বার্তা নবাগত ইউএনওর

নাইক্ষ্যংছড়িতে আইন-শৃঙ্খলা কমিটির সভা চোরাচালান ও মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগের আহ্বান ইউএনওর।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মতবিনিময় সভা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চোরাচালান ও মাদক নির্মূলে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. এনামুল হাসানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক প্রতিরোধে সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তব্য দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ, বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন ও আব্দুল আলীম বাহাদুর, উপজেলা জামায়াতে ইসলামীর প্রতিনিধি ও পেশাজীবী ফোরামের সভাপতি রফিক আহমদ, নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) আছাদ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা এনসিপি প্রতিনিধি রাশেদুল হাসান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি জালাল উদ্দিন ফারুকী, সদস্য আলী আহমদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার সদস্য, নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ও কক্সবাজার ৩৪ বিজিবির প্রতিনিধিরা।

এছাড়া সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়িতে মাদক ও চোরাচালান বন্ধে কঠোর বার্তা নবাগত ইউএনওর

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x