বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া ঐক্যফ্রন্টের নবগঠিত পাইকগাছা উপজেলা কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হরিঢালী ইউনিয়নের হরিদাসকাটি গ্রামের শেখ সৌরভ একই কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মাসুম ইসলাম
এ উপলক্ষে নবনির্বাচিত দুই নেতা সংগঠনের খুলনা জেলা কমিটির সভাপতি নুরুজ্জামান সাকিব ও সাধারণ সম্পাদক গাজী আবুল বাশার -এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন। পাশাপাশি নবগঠিত পাইকগাছা উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।
২৬-০৭-২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী তারেক জিয়া ঐক্যফ্রন্টের খুলনা জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শেখ সৌরভ বলেন, সংগঠনকে একটি শক্তিশালী ও সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। আমার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে পারি—সেজন্য আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
অপরদিকে সহ-সভাপতি মাসুম ইসলামও সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং জেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেন।
মতামত