সার্চটুডে

উন্নয়নের অঙ্গীকারে আমরুলের ঘরে ঘরে ছুটে যাচ্ছেন ছোটন

মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী ছোটন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুর উপজেলার ৯ নম্বর আমরুল ইউনিয়নে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। গ্রাম থেকে গ্রাম, পাড়া থেকে মহল্লা - সর্বত্রই এখন উন্নয়ন, জনসেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চলছে বিস্তর আলোচনা। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ইউনিয়নের কৃতী সন্তান চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন।

ইউনিয়নের প্রতিটি গ্রামের মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে নিরলসভাবে ছুটে বেড়াচ্ছেন ছোটন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি ঘুরে বেড়াচ্ছেন বাড়ি বাড়ি, মানুষের দুয়ারে দুয়ারে। প্রবীণ, যুবক, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, নারীসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শুনছেন এবং একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব আমরুল ইউনিয়ন গড়ার নিজের উন্নয়ন ভাবনা তুলে ধরছেন।

স্থানীয়দের সঙ্গে আলাপকালে ছোটন বলেন, "চেয়ারম্যান হওয়া আমার লক্ষ্য নয়। আমি চাই এমন একটি আমরুল ইউনিয়ন গড়ে তুলতে, যেখানে প্রতিটি মানুষ সমান সুযোগ পাবে, উন্নয়নের সুফল ভোগ করবে এবং নিজেদের ইউনিয়ন নিয়ে গর্ব করতে পারবে। মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি।"

উল্লেখ্য, আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন শাজাহানপুর উপেজেলা ছাত্রদলের সভাপতি এবং ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবেও দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। 

এদিকে স্থানীয়দের মতে, নির্বাচনের আগেই মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নেওয়া, সমস্যা শোনা এবং উন্নয়নের বাস্তব পরিকল্পনা তুলে ধরায় ছোটনের প্রতি সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। অনেকেই মনে করছেন, মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগই তাকে অন্যদের তুলনায় আলাদা পরিচিতি এনে দিয়েছে।

সরজমিনে আমরুল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ছোটনের গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, স্বাস্থ্যসেবা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং কর্মসংস্থান সৃষ্টিতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।

উন্নয়নের প্রত্যয় আর মানুষের আস্থা নিয়ে প্রতিদিনই ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন। জনতার দুয়ারে দুয়ারে গিয়ে তিনি কেবল ভোটের সমর্থনই চাইছেন না, বরং শুনছেন মানুষের প্রত্যাশা, ভাগ করে নিচ্ছেন ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা। আর এভাবেই আসন্ন নির্বাচনকে ঘিরে আমরুল ইউনিয়নে উন্নয়ন ও পরিবর্তনের নতুন প্রত্যাশার বার্তা ছড়িয়ে দিচ্ছেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

উন্নয়নের অঙ্গীকারে আমরুলের ঘরে ঘরে ছুটে যাচ্ছেন ছোটন

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x