নেতৃত্ব কখনো হঠাৎ করে তৈরি হয় না। দীর্ঘ ত্যাগ, আদর্শের প্রতি অটল বিশ্বাস, আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা এবং অসংখ্য প্রতিকূলতা পেরিয়েই একজন নেতার জন্ম হয়। ঠিক তেমনই সংগ্রামের পথ ধরে নিজের অবস্থান তৈরি করেছেন বগুড়া শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব।
দীর্ঘ ১৭ বছরে স্বৈরাচার আওয়ামী লীগের দুঃশাসনে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একাধিকবার হয়রানি, মামলা ও কারাবরণের মতো কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে কোনো বাধাই তাকে রাজপথ থেকে সরিয়ে দিতে পারেনি। বরং প্রতিটি প্রতিকূলতাকে শক্তিতে পরিণত করে দলীয় আন্দোলন-সংগ্রামে সাহসিকতার পরিচয় দিয়েছেন তিনি।
রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়; বরং দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার একটি আদর্শিক সংগ্রাম হিসেবে দেখেন অর্ণব। নেতাকর্মীরা বলেন, শৈশবের ছাত্ররাজনীতির শুরু থেকেই তিনি সংগঠনকে শক্তিশালী করতে নিবেদিত থেকে তৃণমূলের কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছেন। তার সাংগঠনিক দক্ষতা, পরিশ্রম এবং সাহসী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বর্তমানে তিনি বগুড়া শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
জানা যায়, স্বৈরাচারের রক্তচক্ষুর শিকার হয়ে অমানবিক নির্যাতনে নির্যাতিত এই ছাত্রনেতা ২০২৪ সালের স্বৈরাচার বিরোধী ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানেও রেখেছেন আপসহীন ভূমিকা। পুলিশের অমানবিক বুলেট ও টিয়ারশেল উপেক্ষা করে আন্দোলনকে বেগবান করতে - ছিলেন তিনি সামনের সারিতে।
আশিকুর রহমান অর্ণবের রাজনৈতিক আদর্শের ভিত্তি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক (বীর উত্তম) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের আধুনিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার স্বপ্ন। এই আদর্শকে ধারণ করেই তিনি ছাত্রসমাজকে দেশপ্রেম, গণতন্ত্র ও নৈতিক নেতৃত্বের চেতনায় উদ্বুদ্ধ করার চেষ্টা অব্যাহত রেখেছেন বলে জানান তার দীর্ঘদিনের সহকর্মীরা।
বগুড়া শহর ছাত্রদলের একাধিক ছাত্রনেতার দাবি, দুঃসময়ে যারা সংগঠনের পাশে থাকেন, তারাই প্রকৃত নেতা। আশিকুর রহমান অর্ণব সেই পরীক্ষায় বারবার উত্তীর্ণ হয়েছেন। মামলা, গ্রেপ্তার কিংবা কারাবরণের ভয় উপেক্ষা করে তিনি সবসময় রাজপথে ছিলেন। কর্মীদের বিপদে পাশে দাঁড়ানো, সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা এবং প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তিনি আজ নেতাকর্মীদের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।
জেলার ঐতিহ্যবাহী দুই কলেজ শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, অর্ণব শুধু একজন রাজনৈতিক কর্মী নন, একজন অনুপ্রেরণাদায়ী তরুণও। তার বিনয়ী আচরণ, সাধারণ জীবনযাপন এবং শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক তাকে সবার কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। রাজনীতির পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডেও তাকে পাশে পাওয়া যায় সবসময়।
এদিকে শুভাকাঙ্ক্ষীরা জানান, আশিকুর রহমান অর্ণব ব্যক্তিগত স্বার্থের রাজনীতিতে বিশ্বাসী নন। তিনি বিশ্বাস করেন, একজন নেতার সবচেয়ে বড় পরিচয় তার ত্যাগ, সততা ও কর্মীদের প্রতি দায়বদ্ধতা। সেই বিশ্বাস থেকেই তিনি সবসময় সংগঠনের প্রয়োজনে নিজেকে উৎসর্গ করে চলেছেন।
সময়ের পরিক্রমায় নেতৃত্বের পথ আরও বিস্তৃত হবে-এমন প্রত্যাশাই করছেন নেতাকর্মী, তার শুভাকাঙ্ক্ষী ও সাধারণ শিক্ষার্থীরা। তাদের বিশ্বাস, সততা, সাংগঠনিক দক্ষতা, কর্মীবান্ধব মনোভাব এবং আদর্শনিষ্ঠ রাজনীতির মাধ্যমে আশিকুর রহমান অর্ণব আগামী দিনে বগুড়ার ছাত্ররাজনীতির অন্যতম কাণ্ডারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। সংগ্রামের রাজপথে যে পথচলা শুরু হয়েছে, সেটিই একদিন নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচন করবে - এমন আশাবাদই সংশ্লিষ্ট সবার।
মতামত