সার্চটুডে

দেশে ৬৫ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানের নেই নিবন্ধন, বলছে অর্থনৈতিক শুমারি।

ছবি:সংগৃহীত

দেশে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানের বড় একটি অংশ এখনো আনুষ্ঠানিক নিবন্ধনের বাইরে রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘জাতীয় অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, দেশের মোট অর্থনৈতিক ইউনিটের প্রায় ৬৫ শতাংশের কোনো ধরনের নিবন্ধন নেই। এর ফলে এসব প্রতিষ্ঠান ব্যাংকঋণসহ বিভিন্ন প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে বঞ্চিত থেকে অনানুষ্ঠানিকভাবে ব্যবসা পরিচালনা করছে।

শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি ১৭ লাখ। এক দশক আগে, ২০১৩ সালে এই সংখ্যা ছিল ৭৮ লাখের কিছু বেশি। অর্থাৎ গত দশ বছরে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মোট ইউনিটের মধ্যে প্রায় ৭৬ লাখ প্রতিষ্ঠান অনিবন্ধিত, যা মোটের প্রায় ৬৫ শতাংশ। অন্যদিকে নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩৩ লাখ বা ২৮ শতাংশ। এছাড়া প্রায় সাড়ে ৮ লাখ প্রতিষ্ঠান রয়েছে, যেগুলোর ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক নয়।

যদিও সংখ্যায় অনিবন্ধিত প্রতিষ্ঠানের আধিক্য রয়েছে, কর্মসংস্থান সৃষ্টিতে এগিয়ে রয়েছে নিবন্ধিত প্রতিষ্ঠানগুলো। শুমারি অনুযায়ী, মোট প্রতিষ্ঠানের মাত্র ২৮ শতাংশ নিবন্ধিত হলেও এসব প্রতিষ্ঠানে দেশের প্রায় ৫৪ শতাংশ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বিপরীতে ৬৫ শতাংশ অনিবন্ধিত প্রতিষ্ঠানে কর্মসংস্থান হয়েছে মোট শ্রমশক্তির প্রায় ৩৭ শতাংশের।

বিশেষজ্ঞদের মতে, ব্যবসাপ্রতিষ্ঠানের নিবন্ধন বাড়াতে ট্রেড লাইসেন্সসহ সব ধরনের অনুমোদন একটি সমন্বিত অনলাইন ওয়ান-স্টপ সার্ভিস ব্যবস্থার আওতায় আনা প্রয়োজন। পাশাপাশি নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে জামানতমুক্ত ঋণ, প্রারম্ভিক করছাড় এবং সম্পূর্ণ স্বয়ংক্রিয় করব্যবস্থা চালু করা হলে আরও বেশি প্রতিষ্ঠান আনুষ্ঠানিক অর্থনীতিতে যুক্ত হতে উৎসাহিত হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

দেশে ৬৫ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠানের নেই নিবন্ধন, বলছে অর্থনৈতিক শুমারি।

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x