সার্চটুডে

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ছবি - সার্চটুডে

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী এবং যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জুলাই, ২০২৬) জেলা তথ্য অফিস পিরোজপুরের আয়োজনে এবং ইউনিসেফ বাংলাদেশ-এর সহায়তায় জেলা শহরের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য অফিস পিরোজপুরের উপপরিচালক জনাব পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে এবং তথ্য অফিসার জনাব সাইফুদ্দিন আল মাদানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মামুনুর রশীদ এবং বরিশাল অঞ্চলের এস. বি. সি অফিসার জনাব মোঃ আব্দুল জলিল।

অনুষ্ঠানে ডেঙ্গু রোগের লক্ষণ, প্রতিরোধ ও প্রতিকারের উপায় সম্পর্কে বিষদ প্রেজেন্টেশন উপস্থাপন করেন পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোঃ আরিফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মোঃ মতিউর রহমান বলেন, "ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার কোনো বিকল্প নেই। তরুণ সমাজ ও স্বেচ্ছাসেবকরা যদি মাঠপর্যায়ে সাধারণ মানুষকে সচেতন করতে কাজ করে, তবে ডেঙ্গুর বিস্তার রোধ করা অনেকটাই সহজ হবে।"

সভায় উপস্থিত কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে এলাকাভিত্তিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্বেচ্ছাসেবকরা নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরী ও যুব স্বেচ্ছাসেবকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x