সার্চটুডে

জিইউবিতে দুই দিনব্যাপী সমাজবিজ্ঞান বিভাগের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ(জিইউবি) এর-সোশ্যাল বন্ডিং ক্লাব এবং গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সমাজবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর প্রথম দিন অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে শুরু হয়েছে। 

সমাজবিজ্ঞান বিভাগের সম্মানিত চেয়ারপার্সন, অধ্যাপক ড. আবুল হোসেন ছাড়াও সম্মানিত শিক্ষকমণ্ডলীর উপস্থিতিতে টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়।এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ডঃ আহসান হাবিব, সহকারী অধ্যাপক জনাব হুমায়ুন কবির,প্রভাষক ইসফারা মিম এবং প্রভাষক মো. নাসিম উদ্দিন। ম্যাচের পূর্বে সম্মানিত শিক্ষকবৃন্দ প্রতিটি দলের অধিনায়ক এবং খেলোয়াড়দের সাথে মতবিনিময় করেন এবং টুর্নামেন্ট সম্পর্কে মূল্যবান নির্দেশনা, পরামর্শ ও উৎসাহ প্রদান করেন। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আবুল হোসেন, তিনি সকল অংশগ্রহণকারীকে সততার সাথে খেলতে, পরস্পরকে সম্মান করতে এবং খেলার আমেজ উপভোগ করতে উৎসাহিত করেন। 

তাঁদের সুচিন্তিত উপদেশে নেতৃত্ব, শৃঙ্খলা, দলবদ্ধতা, ফেয়ার প্লে,পারস্পরিক শ্রদ্ধা এবং অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে দায়িত্বশীলতা ফুটে উঠে। 

উক্ত টুর্নামেন্টে ১.জিইউবি সোসিওলজি এফসি ২.থান্ডার১১ ৩.সোসিও টাইটানস ৪.সোশ্যাল স্ট্রাইকার্স ৫.সোশ্যাল স্ট্রাইকার্স এবং ৬.সোসিও ওয়ারিয়র্স মোট এই ৬ টিম অংশগ্রহন করছে। অধিনায়কদের আন্তরিকতার সাথে তাদের দলকে নেতৃত্ব দিতে, ক্রীড়াসুলভ মনোভাবের প্রকৃত চেতনা বজায় রাখতে এবং একটি বন্ধুত্বপূর্ণ ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের পরিবেশ তৈরি হতে দেখা যায় টুর্নামেন্টের প্রথম দিনে। 

টুর্নামেন্টের প্রথম দিন ২৮ জুলাই মঙ্গলবার সবগুলো টিমের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হয় এবং আগামীকাল ২৯ জুলাই সকাল ১০.৩০ মিনিটে প্রথম সেমিফাইনাল এবং সকাল ১১.৪০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনাল মাচ অনুষ্ঠিত হবে। 

পরবর্তী দুপুর ২.৩০ মিনিটে ৬ দলীয় সমাজবিজ্ঞান বিভাগ ও সোশ্যাল বন্ডিং ক্লাব এর যৌথ উদ্যোগে আয়োজিত আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনালে চ্যাম্পিয়ন টিম ৫০০০ এবং রানার্সআপ টিম ৩০০০ টাকা প্রাইজমানি পাবে এবং সাথে টুর্নামেন্টের ট্রফি।

আজ টুর্নামেন্টের প্রথম দিন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা আনন্দের সাথে খেলা উপভোগ করেন। সেখানে সকল শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের মধ্যে আনন্দঘন পরিবেশ দেখা যায়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জিইউবিতে দুই দিনব্যাপী সমাজবিজ্ঞান বিভাগের আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ শুরু

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x