সার্চটুডে

ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

 পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়ন শাখা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিভিন্ন পদে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, সদস্য সচিব, পাবনা জেলা বিএনপি। তিনি তার বক্তব্যে বলেন, “ভাঙ্গুড়ায় সুষ্ঠু নির্বাচন বিএনপির দ্বারাই সম্ভব। বিএনপি সব সময় গণতন্ত্র, ভোটাধিকার ও অংশগ্রহণমূলক রাজনীতিতে বিশ্বাস করে।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন নূর মুজাহিদ স্বপন, আহ্বায়ক, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি। প্রধান বক্তা ছিলেন প্রভাষক জাফর ইকবাল হিরোক, সদস্য সচিব, ভাঙ্গুড়া উপজেলা বিএনপি।

সভায় সভাপতিত্ব করেন মোঃ শহিদুল ইসলাম শহীদ, সদস্য সচিব, খানমরিচ ইউনিয়ন বিএনপি, ভাঙ্গুড়া, পাবনা।

নির্বাচনের ফলাফল

সভাপতি পদে :

  • মোঃ আবুল কালাম আজাদ — ২৫৫ ভোট

  • মোঃ শহিদুল ইসলাম শহীদ — ১৯২ ভোট

সাধারণ সম্পাদক পদে :

  • মোঃ আতাউর রহমান খোকন — ৩১৪ ভোট

  • মোঃ আতাউর রহমান আতা — ১০৮ ভোট

সাংগঠনিক সম্পাদক পদে :

  • মোঃ আবু তাহের — ১০৮ ভোট

  • মোহাম্মদ আলী খান — ৯৭ ভোট

নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং আনন্দ প্রকাশ করেন। কাউন্সিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূলকে ঐক্যবদ্ধ রাখা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন জোরদার করার আহ্বান জানান।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কাউন্সিলের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্পন্ন হওয়ায় উপস্থিত নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x