সার্চটুডে

সাকিবকে টপকে এখন শীর্ষে পরীমনি

সাকিবকে টপকে এখন শীর্ষে পরীমনি
সাকিব আল হাসান ও পরীমনি। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমনি। প্রায় এক দশকের ক্যারিয়ারে অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনের নানা ইাস্যুতেই বেশি সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। এবার রেকর্ড গড়ে ফের আলোচনায় এই অভিনেত্রী। 

বাংলাদেশের শোবিজ অঙ্গনের এই আলোচিত তারকা সম্প্রতি ফেসবুক অনুসারীর সংখ্যায় দেশের সব তারকাকে ছাড়িয়ে শীর্ষে উঠেছেন। এমনকি দীর্ঘদিন এ তালিকায় সবার ওপরে থাকা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকেও পেছনে ফেলেছেন তিনি। এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে বেশি ফেসবুক অনুসারীর মালিক বর্তমানে  পরীমনি। 

উল্লেখ্য, গত বছর পর্যন্তও দুই তারকার অনুসারীর সংখ্যা প্রায় সমান ছিল। একপর্যায়ে সাকিব আবারও এগিয়ে গেলেও সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বেড়ে পরীমনি শীর্ষস্থান দখল করেন। 

সোমবার (২৮ জুলাই) সকালে দুই তারকার ফেসবুক পেজ ঘুরে দেখা যায়, পরীমনির অনুসারী সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। আর সাকিব আল হাসানের অনুসারী ১ কোটি ৬০ লাখ ছাড়িয়ে। দুই তারকার মধ্যে বর্তমানে অনুসারীর ব্যবধানটা ১০ লাখের। 

আরও পড়ুনআরও পড়ুনমৃত্যুকে ভয় পাই না, আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

দুই তারকার সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ধরনেও রয়েছে পার্থক্য। সাকিব আল হাসানের ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় মাত্র ছয়টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। এর মধ্যে রয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন। এছাড়া রয়েছে সাকিব আল হাসান ফাউন্ডেশন এবং ফরচুন বরিশালের অফিসিয়াল পেজ। 

অন্যদিকে পরীমনির ফেসবুক পেজ থেকে অনুসরণ করা হয় ১৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পেজ। তার অনুসরণের তালিকায় রয়েছেন লিওনেল মেসি, শাকিব খান, শাবনূর, হৃতিক রোশন, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, শ্রদ্ধা কাপুর, মরগান ফ্রিম্যান, টেইলর সুইফটসহ দেশি-বিদেশি বিনোদন ও ক্রীড়াঙ্গনের বহু তারকা। 

বিষয় : পরীমনি সাকিব আল হাসান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাকিবকে টপকে এখন শীর্ষে পরীমনি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
সাকিবকে টপকে এখন শীর্ষে পরীমনি
0:00 0:00
1.0x