সার্চটুডে

সংসদ অধিবেশনে অংশ গ্রহণ করতে বাঁধা নেই সরোয়ার আলমগীরের।

সংসদে ফটিকছড়ির মানুষের জন্য কথা বলতে আর কোন বাঁধা নেই।

এমপি হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে জাতীয় সংসদের অধিবেশনে যোগদান থেকে বিরত রাখার আবেদন কার্য তালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল।

(২৯ জুলাই) বুধবার জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।  

তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন আপিল বিভাগে আবেদন করেছিলেন যাতে সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে অধিবেশনে যোগ দিতে না পারেন।আপিল বিভাগ সেই আবেদন গ্রহণ না করে নিয়মিত কার্য তালিকা থেকে বাদ দিয়েছেন।ফলে সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ গ্রহণ করতে কোন প্রতিবন্ধকতা ও আইনি বাধা আপাতত থাকছে না।

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন।

তবে মূল আপিল মামলার চূড়ান্ত নিষ্পত্তি পরে হবে, বলেও জানিয়েছেন আপিল বিভাগ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সংসদ অধিবেশনে অংশ গ্রহণ করতে বাঁধা নেই সরোয়ার আলমগীরের।

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

এমপি হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে  চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে জাতীয় সংসদের অধিবেশনে যোগদান থেকে বিরত রাখার আবেদন কার্য তালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে এমপি হিসেবে দায়িত্ব পালনে কোন প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল।

(২৯ জুলাই) বুধবার জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।  

তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন আপিল বিভাগে আবেদন করেছিলেন যাতে সরোয়ার আলমগীর সংসদ সদস্য হিসেবে অধিবেশনে যোগ দিতে না পারেন।আপিল বিভাগ সেই আবেদন গ্রহণ না করে নিয়মিত কার্য তালিকা থেকে বাদ দিয়েছেন।ফলে সংসদ সদস্য হিসেবে সরোয়ার আলমগীর সংসদ অধিবেশনে অংশ গ্রহণ করতে কোন প্রতিবন্ধকতা ও আইনি বাধা আপাতত থাকছে না।

মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সংসদ অধিবেশনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন।

তবে মূল আপিল মামলার চূড়ান্ত নিষ্পত্তি পরে হবে, বলেও জানিয়েছেন আপিল বিভাগ।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x