সার্চটুডে

মণিরামপুরে প্রধান শিক্ষকের দূর্নীতি ফাঁস করায়

সার্চটুডে’র ভারপ্রাপ্ত সম্পাদককে প্রাণনাশের হুমকি

ছবি - সংগৃহীত

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘সার্চটুডে’-র ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক ‘যশোর বার্তা’র মণিরামপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস এম তাজাম্মুলকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় চত্বরে এক যুবলীগ ক্যাডার তাকে আঙুল উঁচিয়ে সরাসরি দেখে নেওয়ার ও প্রাণনাশের হুমকি দেয়।

​দুর্নীতিবাজ ও আমানতের খেয়ানতকারী এক প্রধান শিক্ষকের ইন্ধনে এই হুমকি প্রদান করা হয়েছে বলে ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি মণিরামপুরের জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত আলীর বিরুদ্ধে স্বজনপ্রীতি, অর্থ আত্মসাত ও নানা অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করেন সাংবাদিক এস এম তাজাম্মুলসহ স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী। ওই সংবাদের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সম্রাট হোসেন প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের নোটিশ করেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ইউএনও কার্যালয়ে ওই নোটিশের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

​শুনানি শেষে বিকেলে ইউএনও কার্যালয়ের প্রধান ফটকে প্রধান শিক্ষক আমানতের শিক্ষিকা স্ত্রী সন্ত্রাসী মীর মিকাইলের পাশে দাঁড়িয়ে সাংবাদিক তাজাম্মুলকে দেখিয়ে বলেন, এই ছেলেটাই ভিডিও করে এনেছিল, এর জন্যই আজ এতকিছু!

​এ কথা শোনামাত্রই খেদাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবলীগ নেতা আব্দুল আলীম জিন্নাহর ক্যাডার হিসেবে পরিচিত মীর মিকাইল সাংবাদিক এস এম তাজাম্মুলের ওপর চড়াও হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মিকাইল আঙুল উঁচিয়ে বলে, তোর বিষয়টা মাথায় রাখলাম, তোরে দেখে নিবো! পরবর্তীতে তাকে টেনে সরিয়ে নেওয়া হলেও সে দ্রুত মোটরসাইকেলে করে চলে যাওয়ার সময় বারবার প্রাণনাশের হুমকি দিতে থাকে।

​উল্লেখ্য, অভিযুক্ত যুবলীগ কর্মী মীর মিকাইল বিগত সরকারের আমল থেকে এলাকায় চাঁদাবাজি, জমি দখল, মারধর ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে সরাসরি জড়িত বলে স্থানীয় সূত্রে তথ্য নিশ্চিত করা গেছে। ঘটনার পরপরই প্রধান শিক্ষক আমানত আলী ও তার সহযোগীরা বিষয়টি চেপে যাওয়ার জন্য সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করলেও নীতি-নৈতিকতার স্বার্থে সাংবাদিকরা তা প্রত্যাখ্যান করেন।

​ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ‘সার্চটুডে’র ভারপ্রাপ্ত সম্পাদক এস এম তাজাম্মুল বলেন,

​সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশ করা কি আমাদের অপরাধ? একজন শিক্ষক দুর্নীতি ঢাকতে ক্যাডার ভাড়া করে এনে সাংবাদিকদের ওপর আক্রমণাত্মক আচরণ ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন- এটি অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। আমরা আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়ায় রয়েছি।

​এদিকে স্বাধীন সাংবাদিকতায় বাধা, গণমাধ্যমের ওপর সন্ত্রাসী হামলা ও ‘সার্চটুডে’র ভারপ্রাপ্ত সম্পাদককে প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব। সাংবাদিক নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত মীর মিকাইল ও ইন্ধনদাতা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক আমানত আলীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক আমানত আলী বিষয়টি অস্বীকার করে বলেন, ঐ ৩ জনকে আমি চিনি না, তাদের সাথে আমার কোনো কথা হয়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সার্চটুডে’র ভারপ্রাপ্ত সম্পাদককে প্রাণনাশের হুমকি

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x