সার্চটুডে

স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকবে- অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।

নিজস্ব

তৃণমূল পর্যায়ের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির একক প্রার্থী নির্ধারণ করাসহ বিজয় নিশ্চিত করতে হবে।সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তুতাকালে এমনই আহ্বান জানিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন।তিনি বলেন, “যারা দীর্ঘ আন্দোলন-সংগ্রামে মামলা, হামলা, কারাবরণ ও নির্যাতন সহ্য করেও দলের পতাকা সমুন্নত রেখেছেন, তাদের মূল্যায়ন নিশ্চিত করতে জেলা বিএনপি সর্বোচ্চ ভূমিকা পালন করবে। ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে কোনো হাইব্রিড বা সুযোগসন্ধানী রাজনীতির স্থান বিএনপিতে হবে না। যারা কখনো রাজপথে ছিল না, তারা যদি ত্যাগী নেতাদের হেয় বা অবমূল্যায়নের চেষ্টা করে, তাহলে তাদের সাংগঠনিকভাবেই প্রতিহত করা হবে।'বুধবার ২৯ জুলাই বিকেল ৪টায় ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় ঝালকাঠি সদর উপজেলার ১০টি ইউনিয়নের বিএনপির প্রতিনিধিরা অংশ নেয়।সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসানের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. সৈয়দ হোসেন।দলটির সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. খোকন মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট. মিজানুর রহমান মুবিন, সহ-সভাপতি বাবু চন্দন পোদ্দারসহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকগন।সভায় তৃণমূলের নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা নেতাকর্মীদের মূল্যায়নের পরিবর্তে হাইব্রিডদের গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তারা দ্রুত এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

স্থানীয় নির্বাচনে বিএনপির একক প্রার্থী থাকবে- অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x