সার্চটুডে

জবিতে দৈনিক ইনকিলাবের নিউজ স্ট্যান্ড উদ্বোধন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দৈনিক ইনকিলাব পত্রিকার নিউজ স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিউজ স্ট্যান্ডের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। পরে শহিদ সাজিদ ভবনের নিচতলায় স্থাপিত নিউজ স্ট্যান্ডটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, দৈনিক ইনকিলাব কেবল একটি সংবাদপত্র নয়; এটি দেশের সামাজিক, সাংস্কৃতিক ও তামাদ্দুনিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসা একটি ঐতিহ্যবাহী গণমাধ্যম। তিনি বলেন, পত্রিকাটির প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এম এ মান্নান মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন এবং দাখিল, আলিম ও ফাজিল স্তরের শিক্ষাকে সমমানের মর্যাদায় প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তিনি আরও বলেন, ইসলামি মূল্যবোধ, সমাজকল্যাণ এবং বাংলাদেশের ওলি-আউলিয়া ও পীর-মাশায়েখদের আদর্শ প্রচার-প্রসারে ইনকিলাব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একই সঙ্গে দেশের ধর্মীয় ও শিক্ষামূলক অগ্রগতিতেও পত্রিকাটির অবদান উল্লেখযোগ্য। তাই ইনকিলাব-কে শুধু একটি সংবাদপত্র হিসেবে নয়, বরং একটি আদর্শ ও মূল্যবোধের ধারক হিসেবে বিবেচনা করা উচিত।

দৈনিক ইনকিলাব-এর নির্বাহী সম্পাদক ও পরিচালক নাজিফা বাহাউদ্দিন বলেন, ইনকিলাব একটি দীর্ঘ ঐতিহ্যের বাহক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ঐতিহ্যের সঙ্গে এ লিগ্যাসির সংযোগ ভবিষ্যতে ইতিবাচক সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তিনি বলেন, নিউজ স্ট্যান্ড স্থাপনের উদ্দেশ্য শুধু পত্রিকা বিতরণ নয়; বরং শিক্ষার্থীদের সঙ্গে ইনকিলাব-এর কার্যকর সংযোগ স্থাপন এবং তরুণদের সৃজনশীল চিন্তা ও লেখালেখির জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা।

তিনি জানান, অদূর ভবিষ্যতে তরুণদের জন্য ইনকিলাব-এ একটি পৃথক পৃষ্ঠা চালু করা হবে। সেখানে শিক্ষার্থীদের লেখা, কার্টুন, শিল্পকর্ম, বাস্তব অভিজ্ঞতা, ব্যঙ্গধর্মী রচনা ও অন্যান্য সৃজনশীল কাজ প্রকাশের সুযোগ থাকবে।

অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জবি শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদ, লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নঈম আকতার সিদ্দিকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শহিদ সাজিদ ভবনের নিচতলায় স্থাপিত নিউজ স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা জানান, উদ্বোধনের পর থেকে প্রতিদিন সেখানে দৈনিক ইনকিলাব-এর ৫০টি কপি রাখা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখান থেকে বিনামূল্যে পত্রিকাটি সংগ্রহ করে নিয়মিত পাঠের সুযোগ পাবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জবিতে দৈনিক ইনকিলাবের নিউজ স্ট্যান্ড উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x