সার্চটুডে

বিইউডিএসে রাজনৈতিক পরিচয় গোপনের অভিযোগ, সহ-সভাপতিকে ঘিরে বিতর্ক

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (বিইউডিএস) এক সহ-সভাপতির বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় গোপন রেখে সংগঠনের দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে সংগঠনটির ৯ম কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি (ইংরেজি বিতর্ক) মো. বিপ্লবকে ঘিরে। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা (ম্যানেজমেন্ট) বিভাগের ১১তম ব্যাচের (২০২১-২২ সেশন) শিক্ষার্থী।

বিইউডিএসের গঠনতন্ত্র অনুযায়ী, সংগঠনটি একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম। দলীয় রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত কিংবা রাজনৈতিক পদে থাকা কোনো ব্যক্তি সংগঠনের দায়িত্বে থাকতে পারেন না।

সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিভিন্ন ছবি ও ভিডিওতে মো. বিপ্লবকে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি সংগঠনটির প্রকাশিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত একটি অফিসিয়াল ব্যানারে ‘বিবিএ অনুষদ’ প্রতিনিধি হিসেবে ‘মুহাম্মদ বিলাল’ নামের সঙ্গে ০১৭২২০৮০২৬৫ নম্বরটি উল্লেখ রয়েছে।

ওই নম্বরটি ট্রু-কলার (Truecaller) ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে যাচাই করে দেখা যায়, সেটি বিইউডিএসের সহ-সভাপতি মো. বিপ্লবের নামে নিবন্ধিত। একই সময়ে বিইউডিএসের অফিসিয়াল প্যাডে প্রকাশিত ৯ম কার্যনির্বাহী পরিষদের তালিকায়ও তাকে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে একই অনুষদের প্রতিনিধি হিসেবে ভিন্ন নামে ব্যবহৃত নম্বরটি তার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় রাজনৈতিক পরিচয় গোপনের অভিযোগ সামনে এসেছে।

এ বিষয়ে বিইউডিএসের সভাপতি শাকিল আহম্মেদ বলেন, "আমাদের সংগঠনে নীতিগতভাবে কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় পদে থাকা ব্যক্তির পদবি ধরে রাখার সুযোগ নেই। যদি গঠনতন্ত্র পরিপন্থী এমন কোনো রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তবে আমরা সংগঠনটির নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।"

বিইউডিএসের চীফ মডারেট ও শিক্ষক তানভীর কায়সার জানান, "বিতর্ক একটি সম্পূর্ণ অরাজনৈতিক চর্চাকেন্দ্র। এখানে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো রাজনৈতিক এজেন্ডা প্রবেশের সুযোগ থাকা উচিত নয়। সাধারণ নিয়ম অনুযায়ী নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠন করে থাকেন, এতে উপদেষ্টাদের সরাসরি হাত থাকে না। তবে আমাদের পক্ষ থেকে সবসময় নির্দেশনা থাকে যাতে রাজনৈতিক পরিচয়ধারী কাউকে রাখা না হয়।"

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মো. বিপ্লবের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় সাধারণ বিতর্কিকদের একাংশের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিইউডিএসে রাজনৈতিক পরিচয় গোপনের অভিযোগ, সহ-সভাপতিকে ঘিরে বিতর্ক

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x