সার্চটুডে

বিসিবির সবচেয়ে বড় প্রকল্পে অনুমোদন, পূর্বাচলে ‘সেন্টার অব এক্সিলেন্স’ নির্মাণ শুরু হচ্ছে

বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার বোর্ড সভায় পূর্বাচলে আন্তর্জাতিক মানের এক্সিলেন্স সেন্টার নির্মাণের কাজ শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, এটি বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি। পাশাপাশি ২০৩১ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নির্মাণের জন্য সরকারি অর্থায়নের উদ্যোগও শুরু করেছে বোর্ড।

বুধবার বোর্ড সভা শেষে তামিম বলেন, ‘আজকে আমাদের বোর্ড মিটিং ছিল। কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি। তার মধ্যে সবচেয়ে বড় এবং আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে সিগনিফিকেন্ট ডিসিশন হচ্ছে আমরা এক্সিলেন্স সেন্টার তৈরির কাজ শুরু করতে যাচ্ছি। আমরা আজকে এটার অ্যাপ্রুভাল পেয়েছি এবং খুব দ্রুতই কাজ শুরু হবে।’

কয়েক বছর আগে আন্তর্জাতিক স্থাপত্য প্রতিষ্ঠান পপুলাস এক্সিলেন্স সেন্টার ও স্টেডিয়ামের নকশা তৈরি করেছিল। তবে বর্তমান বোর্ড সেই নকশায় পরিবর্তন আনতে চায়।

তামিম বলেন, ‘আমি যে এক্সিলেন্স সেন্টারের স্বপ্ন দেখি, সেটার সঙ্গে আগের ডিজাইনটি পুরোপুরি এক করছিল না। তাই আমরা পপুলাসকে রিকোয়েস্ট করেছি এটি রি-ডিজাইন করতে। ডিজাইন পাওয়ার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। তবে বোর্ড একমত হয়েছে যে বিসিবির ফান্ড ব্যবহার করে আমরা এই এক্সিলেন্স সেন্টারটি কমপ্লিট করব। স্টেডিয়ামের জন্য আমাদের সরকারি ফান্ডের প্রয়োজন হবে।’

২০৩১ সালে বাংলাদেশে অনুষ্ঠেয় আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের বিডিং প্রক্রিয়ায় পূর্বাচল স্টেডিয়াম গুরুত্বপূর্ণ অংশ ছিল। এজন্য সরকারের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে, ‘আমরা সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছি এবং দ্রুতই ফান্ডিং সিকিউর করার চেষ্টা করব।’- বলেন তামিম।

বিসিবি সভাপতির আশা, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আড়াই থেকে তিন বছরের মধ্যে এক্সিলেন্স সেন্টারের নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে, ‘এই এক্সিলেন্স সেন্টারটি আড়াই থেকে তিন বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা আছে। সেখানে বিসিবি অফিসসহ সব ধরনের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফ্যাসিলিটি থাকবে। আমি ব্যক্তিগতভাবে এটার ডিজাইনিং এবং ফ্যাসিলিটির সঙ্গে ইনভলভড আছি, কারণ আমি চাই বাংলাদেশ ক্রিকেটকে সেরাটা দিতে। এটি আমাদের জন্য একটি বড় মাইলফলক হবে।’

তামিমের মতে, শুধু জাতীয় দলের জয়-পরাজয় দিয়ে বোর্ডের মূল্যায়ন করা উচিত নয়। অবকাঠামো উন্নয়নও সমান গুরুত্বপূর্ণ, ‘অনেক সময় বোর্ডকে শুধু জয়-পরাজয় দিয়ে বিচার করা হয়। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টও আমাদের বড় দায়িত্ব। গত কয়েক বছরে ফ্যাসিলিটিজ নিয়ে কাজ কম হয়েছে। আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য ফ্যাসিলিটি তৈরি করা।’

এক্সিলেন্স সেন্টারের সম্ভাব্য বাজেট নিয়ে প্রশ্নের জবাবে তামিম বলেন, নকশায় পরিবর্তনের কারণে এখনই নির্দিষ্ট অঙ্ক বলা সম্ভব নয়, ‘স্ট্রাকচারাল ডিজাইন থেকে শুরু করে সবকিছুর ওপরই বাজেট নির্ভর করে। ওরা যখন নতুন ডিজাইন নিয়ে আসবে, তখন আমরা মূল্যায়ন করে বলতে পারব। তার আগে কোনো অঙ্ক বলে দিলে পরে কম বা বেশি হলে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি হবে। এসব প্রকল্পে বাজেট সবসময় পরিবর্তন হতে পারে।’

পপুলাসের সঙ্গে বিসিবির আর্থিক চুক্তি নিয়ে আলোচনার বিষয়ে তামিম বলেন, আগের বোর্ডের করা চুক্তি এখনও কার্যকর রয়েছে এবং ধাপে ধাপে বিষয়গুলো এগোবে, ‘পপুলাসের সঙ্গে বিসিবির একটি চুক্তি ছিল। মিডিয়াতে যে অঙ্কটি আলোচনা হয়, সেটি একসঙ্গে পরিশোধের বিষয় নয়। সুপারভিশনের জন্য আলাদা ফি রয়েছে। ওরা পুরো স্টেডিয়াম ও এক্সিলেন্স সেন্টারের ডিটেইল ডিজাইন ইতোমধ্যে জমা দিয়েছে। আমরা এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম না। তাই আমরা ওদের সঙ্গে আলোচনা করেছি, কী পরিবর্তন চাই এবং কোন ডিজাইন আমাদের প্রয়োজন।’

পূর্বাচল স্টেডিয়ামের নির্মাণকাজ ২০৩১ বিশ্বকাপের আগে শেষ করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের উত্তরে তামিম বলেন, বিষয়টি পুরোপুরি সরকারি অর্থায়নের ওপর নির্ভর করছে, ‘আমি জানি না কবে ফান্ড পাব, কত দ্রুত পাব। এগুলো তো আমার ওপর নির্ভর করে না। আমরা সরকারের সঙ্গে আলোচনা করছি। সরকার যদি অর্থায়ন করে, তাহলে ফান্ড পাওয়ার সঙ্গে সঙ্গেই কাজ শুরু করে দেব।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিসিবির সবচেয়ে বড় প্রকল্পে অনুমোদন, পূর্বাচলে ‘সেন্টার অব এক্সিলেন্স’ নির্মাণ শুরু হচ্ছে

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x