সার্চটুডে

নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

ওডিআই ক্যাপ্টেন

সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্স ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হারের পর গুঞ্জনটাই সত্যি হলো। বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে হলো মেহেদী হাসান মিরাজকে। তার জায়গায় ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লিটন দাসকে।

বুধবার (২৯ জুলাই) মিরপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৃতীয় বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আগে থেকেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব সামলানো লিটন এখন থেকে সাদা বলের দুই ফরম্যাটেই (ওয়ানডে ও টি-টোয়েন্টি) বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

গত বছরের জুনে নাজমুল হোসেন শান্তর পরিবর্তে মিরাজকে অধিনায়ক করা হয়েছিল এবং চলতি বছরের এপ্রিলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড তাকে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দিয়েছিল। তবে বিশ্বকাপের দেড় বছর আগেই বর্তমান তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড এই বড় পরিবর্তন আনল।

বোর্ড সভার পর সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমাদের তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক ছিল। আমি বিশ্বাস করি আমাদের দুইজন অধিনায়ক থাকা উচিত। সাদা বল এবং লাল বলের জন্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে লিটন দাস সাদা বলের অধিনায়ক হিসেবে থাকবেন এবং নাজমুল হোসেন শান্ত লাল বলে অধিনায়ক হিসেবে চালিয়ে যাবেন। সাদা বলের সহ অধিনায়ক হবেন তাওহীদ হৃদয় এবং লাল বলের সহ অধিনায়ক আগের মতোই থাকবেন (মিরাজ)।’

মিরাজের নের্তৃত্বে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলেও কিছুদিন আগে জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায়। এছাড়া অ্যাওয়ে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারে এবং আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়। সব মিলিয়ে বিদেশের মাটিতে মিরাজ ১৩ ম্যাচে মাত্র দুটিতে জিতেছেন। তাতেই কপাল পুড়ুছে তার।

অধিনায়কত্বের পাশাপাশি মিরাজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্ট নয় বোর্ড। তামিমের কথায় তা উঠে এলো, ‘মিরাজ একজন অত্যন্ত সফল অধিনায়ক ছিলেন। গত পাঁচটি সিরিজের মধ্যে চারটি তিনি জিতেছেন। কিন্তু আমি মনে করি মিরাজকে একজন ক্রিকেটার হিসেবে আমাদের বেশি প্রয়োজন। পারফর্মার হিসেবে তাকে যে লেভেলে দেখতে অভ্যস্ত, সেখানে হয়তো কিছুটা ঘাটতি দেখা যাচ্ছিল। বিশেষ করে ব্যাটিংয়ে সে ভালো করলেও বোলিংয়ে আরও উন্নতির জায়গা আছে।’

১২৫ ওয়ানডে খেলা মিরাজ বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ২৪ ম্যাচে। যেখানে ব্যাটিংয়ে রান করেছেন ৪৯০। বোলিংয়ে উইকেট পেয়েছেন ২৪টি। ক্যাচ নিয়েছেন ১৫টি।

তামিমের বিশ্বাস, ‘মিরাজ যখন তার পুরো ছন্দে ফিরবে, বাংলাদেশ অনেক ম্যাচ জিতবে। আমি তার সাথে কথা বলেছি এবং সে বিষয়টি বুঝতে পেরেছে। আমরা দুই অধিনায়ক থিওরিতে বিশ্বাস করছি যাতে তারা ঠিকঠাক পরিকল্পনা করতে পারে।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন ওয়ানডে অধিনায়ক লিটন

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x