সার্চটুডে

বল্লভদী ইউনিয়ন ছাত্রদলের মনোনয়ন ফরম বিতরণ

তৃণমূলকে শক্তিশালী করতে নতুন নেতৃত্বের প্রত্যাশা, মনোনয়ন ফরম ঘিরে নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য

সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সালথা উপজেলা শাখার উদ্যোগে বল্লভদী ইউনিয়ন ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (৩০ জুলাই) বিকেল ৫টায় বল্লভদী ইউনিয়নের বাউশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে নতুন নেতৃত্ব প্রত্যাশী নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বল্লভদী ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান মাস্টার, সালথা উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তানভীর হাচিব লিঠু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিশাদ শেখ, প্রচার সম্পাদক সালমান মুন্সি এবং সালথা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শামসুল হক সবুজ।

এছাড়াও উপস্থিত ছিলেন রাকিব, ইয়াসিন, তামিম, হৃদয়সহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে যোগ্য, ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের সমন্বয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। মনোনয়ন ফরম বিতরণের মধ্য দিয়ে বল্লভদী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করেন তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বল্লভদী ইউনিয়ন ছাত্রদলের মনোনয়ন ফরম বিতরণ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x