রাজনীতি শুধু বক্তৃতার মঞ্চে বা স্লোগানে সীমাবদ্ধ নয়। মানুষের সুখ-দুঃখের ভাগীদার হওয়ার মধ্যেই একজন জনপ্রতিনিধির প্রকৃত পরিচয়। আর সেই বিশ্বাস থেকেই প্রতিদিন নিরলসভাবে গ্রামের পর গ্রাম ছুটে চলেছেন শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ছাত্রদলের নির্বাচিত সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন। মানুষের সুখ-দুঃখ, হাসি-কান্না আর প্রত্যাশার গল্প শুনেই তিনি গড়তে চান আগামীর আমরুল।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ জুলাই) ইউনিয়নের ক্ষুদ্র-ফুলকোট গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন তিনি। কোনো আনুষ্ঠানিকতা নয়, কোনো রাজনৈতিক ভাষণ নয় - মানুষের পাশে বসে, তাদের চোখের ভাষা আর মনের কথা শুনতেই ছিল তার এই পথচলা।
গ্রামের প্রবীণ থেকে তরুণ, কৃষক থেকে দিনমজুর - সবার সঙ্গে কথা বলেন ছোটন। কেউ তুলে ধরেন ভাঙা রাস্তার কষ্ট, কেউ কর্মসংস্থানের অভাব, আবার কেউ স্বপ্ন দেখান একটি আধুনিক, নিরাপদ ও উন্নয়নমুখী আমরুল ইউনিয়নের। প্রতিটি কথাই মনোযোগ দিয়ে শুনে মানুষের প্রত্যাশাকে নিজের দায়িত্ব হিসেবে গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন বলেন, "মানুষের দোয়া, ভালোবাসা আর আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। আমি ভোট চাইতে আসিনি; এসেছি মানুষের কথা শুনতে, তাদের স্বপ্ন, কষ্ট আর প্রত্যাশাকে নিজের দায়িত্ব হিসেবে নিতে। জনগণ যে আমরুল দেখতে চায়, সেই আমরুল গড়ার পথচলাই আমার লক্ষ্য।"
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর তারা এমন একজন চেয়ারম্যান পদপ্রার্থীকে কাছে পেয়েছেন, যিনি মানুষের দুয়ারে গিয়ে তাদের কথা শুনছেন এবং সরাসরি মতামত নিচ্ছেন। তাদের প্রত্যাশা, এই আন্তরিকতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মতবিনিময়টি এক আন্তরিক মিলনমেলায় পরিণত হয়। মানুষের মুখে ছিল আশার কথা, আর ছোটনের কণ্ঠে ছিল একটি প্রতিশ্রুতি - আমরুলের প্রতিটি মানুষের বিশ্বাসের মর্যাদা রক্ষা করে উন্নয়ন ও জনসেবার পথে নিরলসভাবে কাজ করে যাবেন তিনি।
মতামত