সার্চটুডে

৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম

৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম
ছবি: শায়েখে চরমোনাই

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আগামী ৩ আগস্ট (সোমবার) বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ ইসলাহী আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠান। “জুলাই গণঅভ্যুত্থানে অর্জন ও ক্যাম্পাস লাইফে শরীয়াহ” শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়েখে চরমোনাই হিসেবে পরিচিত মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, বর্তমান সময়ের বাস্তবতা এবং শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনে শরীয়াহভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করবেন। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে বিভিন্ন সমসাময়িক বিষয়ে মতবিনিময়ের সুযোগ থাকবে।

অনুষ্ঠানটি সন্ধ্যা ৭:৩০টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের টিভি রুমে অনুষ্ঠিত হবে।

আয়োজকরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও আগ্রহী ব্যক্তিদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
৩ আগস্ট ববিতে আসছেন মুফতি ফয়জুল করীম
0:00 0:00
1.0x