সুনামগঞ্জ শহরের ওয়েজখালী সরকারি পুকুরপাড় এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি আব্দুল মান্নানের ছেলে। পুলিশ জানায়, সেলিমের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
স্থানীয় জনসাধারণের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাকে মাদকসহ আটক করা হয় এবং পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
অভিযান-পরবর্তী তল্লাশিতে আটক ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোনে কথিত ইয়াবা বেচাকেনার বিভিন্ন ছবি ও ব্যবসায়ীদের মধ্যে কথোপকথনের একাধিক ভয়েস রেকর্ড পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এসব তথ্য যাচাই-বাছাই করে মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।
সুনামগঞ্জ পুলিশ জানায়, উদ্ধার হওয়া তথ্য ও ভয়েস রেকর্ডের সূত্র ধরে মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা কামনা করে অভিযানে অংশ নেওয়া সকল সদস্যকে ধন্যবাদ জানানো হয়।
পুলিশের ভাষ্য, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান চলমান থাকবে এবং আইন অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত