সার্চটুডে

জনতার বিশ্বাসে আলোচনায় শেরপুরের তিন কাউন্সিলর প্রার্থী

ছবিতে আপেল, শহিদুল ও শাহাবুল

আসন্ন বগুড়ার শেরপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উৎসাহ-উদ্দীপনা। সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা, গণসংযোগ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে ইতোমধ্যেই প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। চায়ের আড্ডা, বাজার, পাড়া-মহল্লা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম - সবখানেই এখন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে চলছে বিস্তর আলোচনা।

আর এই আলোচনায় ২ নম্বর ওয়ার্ডে শেরপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রশিদ আপেল, ৫ নম্বর ওয়ার্ডে যুবদল নেতা মো. শহিদুল ইসলাম এবং ৬ নম্বর ওয়ার্ডে বারবার নির্বাচিত সাবেক কাউন্সিলর ও শেরপুর পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুল করিমের নাম ঘুরে ফিরে আসছে। সহকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা, রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণেই তারা নিজ নিজ ওয়ার্ডে পরিচিত মুখ হিসেবে আলোচনায় রয়েছেন।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক প্রতিকূল সময়ে মামলা, হামলা, জেল-জুলুম ও বিভিন্ন চাপের মুখোমুখি হলেও এই তিন নেতা মাঠের রাজনীতি থেকে সরে যাননি। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও তারা সক্রিয় ভূমিকা পালন করে আসছেন স্বৈরাচারের সময় থেকে। এ কারণেই নির্বাচনের আগে তাদের ঘিরে ভোটারদের আগ্রহ ও আলোচনা বাড়ছে বলে মনে করছেন অনেকে।

মামুনুর রশিদ আপেল বলেন, "রাজনীতি আমার কাছে কোনো ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম নয়; এটি মানুষের সেবা করার একটি অঙ্গীকার। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা ও হয়রানির মুখোমুখি হয়েছি, কিন্তু মানুষের প্রতি দায়িত্ববোধ থেকে কখনও পিছিয়ে যাইনি। ওয়ার্ডবাসী যদি আমাকে তাদের সেবার সুযোগ দেন, তাহলে উন্নয়ন, স্বচ্ছতা ও জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব।"

শহিদুল ইসলাম বলেন, "দীর্ঘদিন ধরে মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে রাজনীতি করে আসছি। ক্ষমতা নয়, মানুষের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করা, তাদের সমস্যার দ্রুত সমাধান করা এবং একটি নিরাপদ ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে চাই।"

অন্যদিকে শাহাবুল করিম জানান, "আমি বিশ্বাস করি, জনপ্রতিনিধির সবচেয়ে বড় পরিচয় হলো মানুষের পাশে থাকা। অতীতের মতো আগামীতেও এলাকার সার্বিক উন্নয়ন, আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতা বজায় রাখতে চাই। জনগণের আস্থা ও ভালোবাসার মর্যাদা রাখতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।"

স্থানীয় সচেতন মহলের মতে, জনপ্রতিনিধি নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি ব্যক্তির গ্রহণযোগ্যতা, সামাজিক সম্পৃক্ততা, সততা এবং মানুষের পাশে থাকার মানসিকতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। সেই বিবেচনায় এই তিন নেতাকে ঘিরেই তাদের শেষ ভরসা, এমনটাই মনে করছেন তারা।

সবমিলিয়ে, আসন্ন শেরপুর পৌরসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই ২, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে আপেল, শহিদুল ও শাহাবুলকে নিয়ে জনমনে আগ্রহ বাড়ছে। তবে শেষ পর্যন্ত সেই আলোচনা ও জনআস্থার প্রতিফলন ব্যালট বাক্সে কতটা দেখা যাবে, সেটিই এখন দেখার অপেক্ষা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

জনতার বিশ্বাসে আলোচনায় শেরপুরের তিন কাউন্সিলর প্রার্থী

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x