সার্চটুডে

চাঁদের গাড়ি ও নৌকা উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি

আলীকদমে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

আলীকদমে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প
আলীকদমে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প, চাঁদের গাড়ি ও নৌকা উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচি।

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম সীমান্তবর্তী পোয়ামুহুরী এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ৩১ বীর, আলীকদম জোনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চাঁদের গাড়ি ও নৌকা উদ্বোধন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী বিদ্যামনি পাড়ায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলীকদম ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন খন্দকার রায়হান আহমেদের নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ১৩০ জন (পুরুষ ৮০ জন ও নারী ৫০ জন) রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

পরে আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি আলীকদম-পোয়ামুহুরী সীমান্ত সড়কে পাহাড়ি জনগোষ্ঠীর যাতায়াত সহজ করতে একটি চাঁদের গাড়ি এবং পোয়ামুহুরী-সিন্দুমুখ পাড়া নদীপথে চলাচলের জন্য একটি নৌকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জানা যায়, আলীকদম জোনের তত্ত্বাবধানে সিভিল চালকের মাধ্যমে যানবাহন ও নৌকা পরিচালিত হবে। প্রতিদিন আলীকদম থেকে পোয়ামুহুরী এবং পোয়ামুহুরী থেকে সিন্দুমুখ পাড়া রুটে দুইবার করে যাতায়াত করবে।

এ উদ্যোগের ফলে যাত্রীদের ভাড়াও অর্ধেকে নেমে এসেছে। আগে চাঁদের গাড়ি ও নৌকার ভাড়া ছিল ৩০০ টাকা, যা বর্তমানে ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা স্বল্প খরচে সহজে যাতায়াতের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ৩১ বীরের অধিনায়ক, ১৭ ইসিবির অধিনায়ক, ৫৮ ইবির উপ-অধিনায়ক, ৩১ বীরের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক, আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিকসহ পাহাড়ি বাসিন্দাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে জোন কমান্ডার ও তাঁর সফরসঙ্গীরা নৌকাযোগে সীমান্তবর্তী সতীরাম পাড়ায় গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদমে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে
আলীকদমে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প
0:00 0:00
1.0x