সার্চটুডে

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর দপ্তরের দাবিতে মানববন্ধন, ডিসির বক্তব্য প্রত্যাহারের দাবি

"ফটিকছড়ি উত্তর উপজেলা"সদর দপ্তর নিয়ে ট্টগ্রাম জেলা প্রশাসকের মনগড়া বক্তব্যের প্রতিবাদে সমাবেশ ও মানব বন্ধন করেছে উত্তর ফটিকছড়ির তিন ইউনিয়নের জনগন।

আজ আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করতে আসিনি। আমরা এসেছি সত্য, ন্যায় এবং ফটিকছড়ির মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে।

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের বিষয় নয়, এটি (২.৫০) লক্ষাধিক মানুষের প্রশাসনিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, বিচার ও উন্নয়নের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই এ বিষয়ে দায়িত্বশীল পদে থাকা কারও বক্তব্য হতে হবে নিরপেক্ষ, তথ্যনির্ভর ও জনস্বার্থমুখী।

আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে, জেলা প্রশাসকের সাম্প্রতিক বক্তব্য নিয়ে জনমনে প্রশ্ন ও বিতর্ক সৃষ্টি হয়েছে। আমাদের দাবি, যদি কোনো বক্তব্য বাস্তব তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয় বা জনগণকে বিভ্রান্ত করে, তবে তা সংশোধন করা এবং প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরা প্রশাসনের নৈতিক দায়িত্ব।

আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—ফটিকছড়ির মানুষের ন্যায্য দাবি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না। জনগণের কণ্ঠ রুদ্ধ করা যাবে না। তথ্যকে আড়াল করে কিংবা বাস্তবতাকে অস্বীকার করে কোনো সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না।

আমরা প্রশাসনের প্রতি সম্মান রেখেই বলছি—সত্যকে সত্য এবং বাস্তবতাকে বাস্তবতা হিসেবে স্বীকার করুন। নিরপেক্ষ জরিপ করুন, বিশেষজ্ঞদের মতামত নিন, জনগণের বক্তব্য শুনুন এবং আইন ও জনস্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নিন।

আজকের এই মানববন্ধন প্রশাসনের প্রতি একটি স্পষ্ট বার্তা—ফটিকছড়ির মানুষ জেগে উঠেছে। আমরা শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং সাংবিধানিক উপায়ে আমাদের অধিকার আদায় করব। প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি তুলে ধরব, তবে সব সময় আইন ও শান্তিপূর্ণ আন্দোলনের পথেই থাকব।

আমাদের দাবিসমূহ:-

১.বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা বা প্রয়োজন হলে প্রত্যাহার করতে হবে।

২.সদর দপ্তর নির্ধারণে প্রকৃত দূরত্ব, যোগাযোগ ব্যবস্থা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

৩.নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

৪.ফটিকছড়ি উত্তর উপজেলার মানুষের ন্যায্য দাবির প্রতি সম্মান জানাতে হবে।

আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। ব্যক্তির বিরুদ্ধে নয়, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই। বিভাজন নয়, ন্যায়ভিত্তিক উন্নয়নের বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলি।

ধন্যবাদ। জয় হোক সত্যের, জয় হোক ন্যায়ের, জয় হোক ফটিকছড়ির মানুষের ন্যায্য দাবির।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

উত্তর ফটিকছড়ি উপজেলা সদর দপ্তরের দাবিতে মানববন্ধন, ডিসির বক্তব্য প্রত্যাহারের দাবি

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x