সার্চটুডে

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়া শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের মশাল মিছিল

ছবি: সার্চ টুডে

বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ তাঁর পরিবার নিয়ে অশালীন কটূক্তির প্রতিবাদে বগুড়ায় মশাল মিছিল করেছে সরকারি শাহ্ সুলতান কলেজ ছাত্রদল। রোববার (২ আগস্ট) রাতে জেলা ছাত্রদলের নির্দেশনায় আয়োজিত এ মশাল মিছিলে কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং নেতাকর্মীদের প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো শহর।

প্রিয় নেতাকে নিয়ে অশালীন কটূক্তিতে ফুঁসে উঠেছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। গতকাল এনসিপির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, ফেস্টুনে আগুনসহ কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে বগুড়া শহরে। 

তাদের অবাঞ্ছিত ঘোষণা করে গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তারে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে চরম ক্ষুব্ধ বগুড়ার ছাত্রদল। যার ধারাবাহিকতায় একের পর এক বিক্ষোভ মিছিলে মশাল হাতে প্রতিবাদ জানাচ্ছেন তারা। 

এদিকে, কলেজ ছাত্রদলের মশাল মিছিলে নেতৃত্ব দেন আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম সামিউল ইসলাম নাহিদ এবং সদস্য সচিব হোসেন সোহাগ।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ, জাহিদ হাসান, জাকিরুল ইসলাম, রাসেল খান, আব্দুল্লাহ আল রাফি, রাজু আহমেদ, সবুজ ইসলাম ও নোমান।

আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ, আদিল ও সাগরসহ কলেজের বিভিন্ন বিভাগের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবদেরও দেখা যায় মিছিলটিতে।

মিছিলে আরও অংশ নেন বগুড়া জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য মুন্না সরকার ও রাহী হাসান রুমন। এছাড়াূও বগুড়া পৌর ছাত্রদলের আওতাধীন ১২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ফারহান এবং সাংগঠনিক সম্পাদক তামিমও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন কেন্দ্রীয় নেতা রাজনৈতিক কর্মসূচির আড়ালে আপত্তিকর ও বিতর্কিত বক্তব্য দিয়ে রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের অভিযোগ, এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রকাশ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর পরিবারকে নিয়ে অশালীন মন্তব্য করছে। একইভাবে দলের যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছে।

তারা বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে মতপার্থক্য, সমালোচনা ও ভিন্নমত প্রকাশের সুযোগ রয়েছে। তবে ব্যক্তিগত আক্রমণ, কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন ভাষার ব্যবহার রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

এ সময় সংগঠনের নেতাকর্মীরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে প্রশাসনের প্রতি আস্থা রেখে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান নেতাকর্মীরা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে বগুড়া শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের মশাল মিছিল

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x