সার্চটুডে

৫ আগস্ট বক্তব্য দেবেন শেখ হাসিনা, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা

সাবেক প্রধানমন্ত্রী : শেখ হাসিনা

দীর্ঘ দুই বছর পর আবারও প্রকাশ্যে আসতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর এই প্রথম কোনো আন্তর্জাতিক অনুষ্ঠানে প্রকাশ্যে বক্তব্য দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৫ আগস্ট তিনি ভার্চুয়ালি একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে পারেন। এ খবরে দেশ-বিদেশে আওয়ামী লীগের নেতাকর্মী ও রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার একটি বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "আমি ডিসেম্বরে আমার দেশে ফিরব।" তবে এই বক্তব্যের প্রেক্ষাপট এবং দেশে ফেরার নির্দিষ্ট সময়সূচি সম্পর্কে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো দেওয়া হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের সম্ভাব্য এই বক্তব্য কেবল একটি রাজনৈতিক ভাষণ নয়; বরং গত দুই বছরের রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং তাঁর ব্যক্তিগত অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে যান। এরপর থেকে তিনি জনসম্মুখে কোনো রাজনৈতিক বক্তব্য দেননি। দেশে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ফলে তাঁর প্রতিটি বক্তব্য দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিশ্লেষকদের ধারণা, আসন্ন বক্তব্যে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান, দলের নেতাকর্মীদের করণীয়, গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গ এবং নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে বক্তব্য রাখতে পারেন। তবে বক্তব্যের পূর্ণাঙ্গ বিষয়বস্তু এখনো প্রকাশ করা হয়নি।

জানা গেছে, ভারতের নয়াদিল্লিতে ৫ ই আগস্ট ২০২৬ ভারতীয় সময় সন্ধ্যা ৬:০০ টায় Foreign Correspondents' Club of South Asia (FCC South Asia) আয়োজিত একটি আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি ভার্চুয়ালি যুক্ত হতে পারেন। অনুষ্ঠানে দেশি-বিদেশি সাংবাদিক, কূটনীতিক, গবেষক এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজকদের প্রকাশিত পোস্টার অনুযায়ী অতিথি হিসেবে উপস্থিত থাকবেনঃ 

Sajeeb Wazed Joy — Former ICT Adviser to the Prime Minister of Bangladesh (Keynote Speaker)

Mohibul Hasan Chowdhoury Nowfel — Former Education Minister, Bangladesh

Engr. Mohammad Ali Siddique — General Secretary, Bangladesh Human Rights Watch

Shakib Al Hasan — Cricketer, Former Member of Parliament

Aminul Hoque Polash — Former Diplomat and Security Analyst

Abu Obaida Arin — Writer, Political Analyst, Counterterrorism Analyst

Adv. Shah Md Bakhtiar — Director, Bangladesh Human Rights Watch USA

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

৫ আগস্ট বক্তব্য দেবেন শেখ হাসিনা, রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সূচনা

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x