দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আরাফাত আমান আজিজ।
সোমবার (৩ আগস্ট) বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। এর আগে কুষ্টিয়ার মীরপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
আরাফাত আমান আজিজ সদ্য বিদায়ী ইউএনও মো. সাদ্দাম হোসেনের স্থলাভিষিক্ত হয়েছেন।
নবাগত ইউএনওর যোগদানে পার্বতীপুরের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে স্থানীয়দের প্রত্যাশা।
মতামত