সার্চটুডে

রায়পুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পে ১০টি ইউনিয়নে ফাইল কেবিনেট বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে 'গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প'-এর আওতায় ফাইল কেবিনেট বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই ফাইল কেবিনেট প্রদান করা হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার সোনাপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের হাতে ফাইল কেবিনেট তুলে দিয়ে এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রাম আদালতের দাপ্তরিক নথিপত্র ও তথ্যাদি সুষ্ঠুভাবে সংরক্ষণের মাধ্যমে স্থানীয় বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাকি ইউনিয়ন পরিষদগুলোতেও ধারাবাহিকভাবে এসব ফাইল কেবিনেট পৌঁছে দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কো-অর্ডিনেটর মোঃছফিউল্লাহ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

রায়পুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পে ১০টি ইউনিয়নে ফাইল কেবিনেট বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে 'গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প'-এর আওতায় ফাইল কেবিনেট বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই ফাইল কেবিনেট প্রদান করা হয়।

রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার সোনাপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের হাতে ফাইল কেবিনেট তুলে দিয়ে এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রাম আদালতের দাপ্তরিক নথিপত্র ও তথ্যাদি সুষ্ঠুভাবে সংরক্ষণের মাধ্যমে স্থানীয় বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাকি ইউনিয়ন পরিষদগুলোতেও ধারাবাহিকভাবে এসব ফাইল কেবিনেট পৌঁছে দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কো-অর্ডিনেটর মোঃছফিউল্লাহ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সার্চটুডে

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x