সার্চটুডে

সাগরের নেতৃত্বে রাজপথে বগুড়া জেলা ছাত্রদল, এনসিপির তানভীরের বিরুদ্ধে প্রতিবাদ

বগুড়া জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমালোচিত ও বহিষ্কৃত নেতা গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বগুড়া জেলা ছাত্রদল।

সোমবার (৩ আগস্ট) রাত ৮টায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সামস্ ইসলাম সাগরের নেতৃত্বে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি অনুষ্ঠিত হয়। এ সময় গাজী সালাউদ্দিন তানভীরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে বগুড়া শহর।

যার মধ্যে ছিল "তানভীরের চামড়া তুলে নেব আমরা" স্লোগানটিও।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ ইসতিয়াক ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক সৈকত ইসলাম, সহ-সাধারণ সম্পাদক জিতু ফকির ও নূরে তালহা। এছাড়া বগুড়া শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্নব, সহ-সভাপতি পূজ্য নন্দি, অহনিশ তরফদার এবং সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ কাবিরুল ইসলাম ওহিসহ জেলা, শহর ও থানা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন মিছিলটিতে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই (শুক্রবার) প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে নিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপত্তিকর ও অশালীন মন্তব্য করেন গাজী সালাউদ্দিন তানভীর। এই ঘটনার প্রতিক্রিয়াতেই বগুড়াসহ বিভিন্ন স্থানে ছাত্রদল ও বিএনপিপন্থী সংগঠনগুলো তার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ ও প্রতিবাদ মিছিল করে আসছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

সাগরের নেতৃত্বে রাজপথে বগুড়া জেলা ছাত্রদল, এনসিপির তানভীরের বিরুদ্ধে প্রতিবাদ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x