সার্চটুডে

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের রায়কে সম্মান করার আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বান্দরবান জেলা আমীর এস এম আবদুচ ছালাম আজাদ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আহসান উল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ ভোটাধিকার ফিরে পেয়েছে এবং সেই ভোটের মাধ্যমেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে সরকারকে প্রমাণ করতে হবে যে তারা জনগণের রায়কে সম্মান করে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে সন্ত্রাস বন্ধ করতে হবে এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারবিরোধী আন্দোলন গড়ে তুলবে বলে তিনি মন্তব্য করেন।

জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবদুল আউয়ালের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলা আহ্বায়ক মং চা প্রু চৌধুরী, জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক হামেদ হাসান, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাক আহমেদ, এনসিপির জেলা যুগ্ম সম্পাদক মো. সায়েম, জামায়াতে ইসলামী জেলা যুব বিভাগের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ রেজাউল করিম, জেলা জামায়াতের অফিস সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর জামায়াতের আমীর মাওলানা হারুনুর রশিদ, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মো. সোলাইমান, রোয়াংছড়ি উপজেলা জামায়াতের সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন এবং এনসিপি নেতা মো. মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে জনগণের রায়কে সম্মান করার আহ্বান

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x