সার্চটুডে

আলীকদমে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

বান্দরবানের আলীকদমে উপজেলা বিএনপির উদ্যোগে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) বিকেলে আলীকদম উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলীকদম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ সরোয়ার জাহান।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি ফরিদুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সুরত আলম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল বশর। এছাড়াও উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১৫০ থেকে ২০০ জন নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। তারা আলীকদম উপজেলা পর্যায়ে দলের অভ্যন্তরীণ মতভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্রের অভিযোগ তুলে তা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে আলীকদম সদর ইউনিয়ন ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুর রহমান গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

আলীকদমে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x