সার্চটুডে

বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বান্দরবানে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি

গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, অতিরিক্ত বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, বান্দরবান পার্বত্য জেলা। বুধবার (৬ আগস্ট) জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘ সংগ্রামের পর দেশের মানুষ একটি নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা করলেও বর্তমানে গ্যাস সংকট, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, অতিরিক্ত বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের পাশাপাশি শিক্ষার্থীরাও চরম সংকটে পড়েছে।

এতে আরও বলা হয়, গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকলেও গ্রাহকদের কাছ থেকে বিল আদায় করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ঊর্ধ্বগতির কারণে জনগণের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে এবং জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে।

১১ দলীয় ঐক্যের নেতারা স্মারকলিপিতে এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি জনগণের স্বার্থে গ্যাস সংকট নিরসন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, অযৌক্তিক বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

স্মারকলিপিতে স্বাক্ষর করেন ১১ দলীয় ঐক্য, বান্দরবান পার্বত্য জেলা শাখার আহ্বায়ক ও জেলা আমীর এস এম আব্দুস সালাম আজাদ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে বান্দরবানে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x