সার্চটুডে

সুনামগঞ্জে বালু-পাথরবোঝাই ৩ নৌকা জব্দ, আটক ৮

সার্চ টুডে

সুনামগঞ্জ সদর উপজেলার ডলুরা চলতি নদীতে ভোররাতে পরিচালিত অভিযানে বালু-পাথরবোঝাই তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে পুলিশ। এ সময় ৮ জন কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গভীর রাতে বিভিন্ন স্থান থেকে খবর আসে যে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একদল ব্যক্তি ডলুরা চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করছে। খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে অভিযানের সার্বিক তদারকি করেন সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ, পিপিএম।

ওসির নির্দেশনায় সুনামগঞ্জ সদর ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভৌমিক পুলিশ সদস্যদের নিয়ে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। অভিযানে বালু-পাথরবোঝাই তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয় এবং ৮ জন কে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জব্দ নৌকাগুলোর মালিক ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

এ বিষয়ে পুলিশ জানায়, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

সার্চটুডে

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

সুনামগঞ্জে বালু-পাথরবোঝাই ৩ নৌকা জব্দ, আটক ৮

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: এস এম ফারহান লাবিব
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্বত্ব সংরক্ষিত সার্চটুডে

0:00 0:00
1.0x