"আবার ফিরি প্রিয় বিদ্যালয়ে" এবং "যেখানে স্বপ্নের শুরু, সেখানেই আবার একসাথে"—এই আবেগঘন স্লোগানকে সামনে রেখে পিরোজপুর জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হতে যাচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের ১ম মিলনমেলা।
আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর, ২০২৬ তারিখ বিদ্যালয় প্রাঙ্গণে দু'দিনব্যাপী এই পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হবে।
১৯৬৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টির প্রাঙ্গণে ১৯৬৩ থেকে ২০২৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে বহু বছর পর প্রাক্তন সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও শিক্ষকদের সাথে পুনর্মিলিত হওয়ার এক আবেগঘন পরিবেশ তৈরি হবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দু'দিনব্যাপী এই আয়োজনে স্মৃতিচারণ, আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ভোজের আয়োজন থাকবে। বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে মিলনমেলাটি সফল ও সার্থক করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
মতামত