রাষ্ট্রসংস্কার নিয়ে অনুষ্ঠিত গণভোটে অংশগ্রহণের অধিকার জনগণের কাছ থেকে সরকার ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৭ আগস্ট) জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত একটি আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।রকরের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রসংস্কারের জন্য অনুষ্ঠিত গণভোটে জনগণের অংশগ্রহণের অধিকার সরকার কেড়ে নিয়েছে। জনগণ দুটি ভোটে অংশ নিলেও সরকার একটি ভোটের ফলও গ্রহণ করেনি।
বিদেশে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগের অভাবেই ওই সংবাদ সম্মেলন আয়োজন সম্ভব হয়েছে। তার দাবি, এ ক্ষেত্রে দিল্লির সরকারের সহযোগিতা ছিল এবং এ ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব করা উচিত ছিল।
বর্তমান সরকার ‘ফ্যাসিবাদী শক্তির প্রত্যাবর্তনে আপসকামী’ বলেও অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, সংবিধান সংশোধন কমিটি ইতোমধ্যে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে এবং সরকারের কর্মকাণ্ডে একটি সাংবিধানিক সংকট সৃষ্টি হয়েছে।
মতামত